আজ একটা বিষয় নিয়ে ভাবছিলাম—সবকিছু কি প্রশ্ন করা যায়?
আমাদের সমাজে কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে প্রশ্ন করাটাই যেন ভুল। ছোটবেলা থেকে শিখেছি—কিছু জিনিস মেনে নিতে হয়, কারণ সেটাই নিয়ম।
কিন্তু এখন মনে হচ্ছে—যদি কোনো কিছু সত্যি হয়, তাহলে সেটা প্রশ্ন সহ্য করতে পারবে না কেন?
আমি জানি, এইভাবে ভাবাটা অনেকের কাছে ভালো লাগবে না। আমিও খুব খোলাখুলি কিছু বলি না। শুধু নিজের মধ্যে ভাবি।
হয়তো আমি ভুলও হতে পারি। কিন্তু না ভেবে শুধু মেনে নেওয়াটাও ঠিক মনে হয় না।
Share this content:










